# Tags

খাগড়াছড়িতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে জেলা যুবদলের উদ্যোগে অন্তর্বর্তী কালীন সরকারের নীলিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি মহিলা কলেজ প্রাঙ্গন থেকে খাগড়াছড়িতে জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর মুক্ত এসে প্রতিবাদ সমাবেশ করে।

এতে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের মাহবুল আলম সবুজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এডভোকেট মালেক মিন্টু অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রব রাজা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর নেতৃত্বে মিছিল সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা সমাবেশে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্কো বদ্ধ হওয়ার আহ্বান জানান।